সভাপতির বাণী
প্রিয় সুধী,
জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ”
পিবজা নামের ছোট্ট সংগঠনটি আজ ক্ষুদ্র অঙ্গন থেকে বিশাল পৃথিবীর চৌকাঠে দাঁড়িয়ে অবারিত আকাশ ছোঁয়ার ইচ্ছেই অগ্রযাত্রা শুরু করেছে। ছোট-বড় আয়োজনের মাঝে পিবজার সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
২০০৮ সালে পিআইবির ছাত্র বাদল ভাই, নবীন ভাই, হাদি ভাইসহ অনেকেই স্বপ্ন দেখেছিলেন অ্যালামনাই গড়ার। সেই স্বপ্নের পথে তাঁরা হেঁটে একটা গোড়াপত্তন করেছিলেন এবং ২০১৬ সালে পিআইবির তৎকালীন ডিজি শাহ আলমগীর স্যারের সার্বিক সহযোগিতায় পিবজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ পর্যায়ে পিআইবির প্রথম ব্যাচের দেওয়ান সাইদুল হাসান ভাই অনেক পরিশ্রম করেন।
গতবছর পিবজার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে একটা গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটে। পিবজার সদস্যরা দূর দুরান্ত থেকে চলে আসেন ভোট দিতে, চমৎকার একটা উৎসবের আমেজে নির্বাচন হয়। সদস্যগণের সাধারণ প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং বিভিন্ন স্তরের সদস্যের স্বার্থ ভারসাম্যপূর্ণ রেখে কর্মসূচী গ্রহণ করলে সংগঠন এগিয়ে যায় ।
ব্র্যাক প্রতিষ্ঠার শুরুতে স্যার ফজলে হাসান আবেদ বলতেন আজ থেকে ৫০ বছর পরে ব্র্যাক টপ লিডিং সংস্থা হবে সে বিবেচনায় আজ পরিকল্পনা করবেন। আমরাও স্বপ্ন দেখি পিবজা একটা বড় প্ল্যাটফর্ম হবে এবং একজন সদস্য হিসেবে আত্মতৃপ্তির আনন্দে ভাসব।
পিবজার উপদেষ্টা পর্ষদে যাঁরা আছেন সবাই প্রাজ্ঞজন। তাদের অভিভাবকত্ব আমাদের সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জানাই আমাদের সদস্য মারুফ নাওয়াজ ভাইয়ের কাছে যার আন্তরিক চেষ্টায় পিবজার সাংবাদিক সদস্যরা জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট থেকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মুজিবনগরে পিকনিক আয়োজন সফল হয়েছে। যাদের নিয়ত উৎসাহে আমরা স্বপ্ন দেখি তাঁরা আমাদের সম্মানিত সদস্যগণ, যাদের সহযোগিতায় আমরা পথ চলছি। সতত পাশে থাকার আহবান রইল তাদের কাছে।
সুভেনিয়র কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের অবিরাম পরিশ্রমের জন্যে। বিজ্ঞাপনদাতাগণকে ।
আমি সকলের মঙ্গল কামনা করছি।
ধন্যবাদ জানাই