পৃষ্ঠপোষকের বাণী

পৃষ্ঠপোষকের বাণী

২০০০ সালে তৎকালীণ আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিআইবি চালু করে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স। এরই মধ্যে ১৬টি ব্যাচে কোর্সটি সম্পন্ন করেছে পাঁচ শতাধিক শিক্ষার্থী।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি সাংবাদিকতায় মাস্টার্স চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি অনুমোদনও পাওয়া গেছে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে শিক্ষক। নির্মাণ করা হয়েছে অবকাঠামো। শিগগিরই কোর্সটি চালুর লক্ষ্যে কাজ করে যাচ্ছে পিআইবি।

স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের সংগঠন পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন-পিবজা’র উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা ও এ উপলক্ষে অ্যালামনাই ডিরেক্টরি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে জেনে আমি খুবই আনন্দিত। পিআইবি থেকে নেয়া শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের সংগঠনের সদস্যরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারস্পরিক এ বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

পরিশেষে, পিবজা’র বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শাহ আলমগীর
মহাপরিচালক ও অধ্যক্ষ
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট- পিআইবি।

- শাহ আলমগীর

Scroll to Top